বিলম্বিত বোধদয় Poem by Madhabi Banerjee

বিলম্বিত বোধদয়

বিলম্বিত বোধদয়
ছেলেবেলায় বাবার পকেট থেকে পয়সা চুরি করেছিলুম
বাবার নিষিদ্ধ ‘হজমিগুলি' খাব বলে ।
জাতেপেরে বাবা আমাকে খুব বকেছিল,
বলেছিল ‘চুরিকরা ভাল নয়, লোভ সম্বরণ করতে হয়
সর্বদা সৎ হতে হয়, '
একদিন দাদাকে দেখলাম বাবার পকেট থেকে পয়সা নিতে
আমি দৌড়ে গিয়ে বাবাকে বললাম যথারীতি
আশ্চর্য বাবা আমাকেই ধমক দিয়ে বলেছিল
‘নালিশ করতে নেই'
সেদিন আমার খুব অভিমান হয়েছিল।
ভেবেছিলাম বাবা আমাকে ভালবাসে না।
আজ উপলব্ধি করি বাবা আমাকে যথার্থই ভালবেসেছে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success