দোষ Poem by Madhabi Banerjee

দোষ

দোষ
মাধবী বন্দ্যোপাধ্যায়

এই ইঁদুর দৌড় ব্যস্ত জমানায়
আমি কিছু না কিছু দোষ করেই চলেছি
যখন আমার কাজের স্থানে থাকার কথা
তখন থাকি আমি ঘরে
যখন আমার ঘরে থাকার কথা
তখন থাকি আমি বাইরে
কিছু সময় অবহেলায় নষ্ট করি
অযথা অপ্রয়োজনীয় কথা অনায্য কথাবলি
কিছু কথার বোঝা নিঝুম রাতে টেনে নিয়ে আসি
আর নিজের ঘুমর ব্যাঘাত নিজেই করি
এরকম কিছু দোষ তো করেই থাকি
কখনো নিজের আত্মবিশ্বাস নিজেই ভেঙ্গে ফেলি
কখনো নিজের মর্জির খেলাপ নিজেই কিছু বলে ফেলি
এরকম কিছু দোষ তো করেই থাকি
সব কিছুতেই সুখ খোঁজা
ধূসর হয়ে যাওয়া ছবিতে রংএর প্রলেপে রাঙ্গিয়ে তোলা
কখনো সমজদারী কথা বেআক্কেলের মতো বলে ফেলা
আবার কখনো কারো টক ঝাল কথা নিরবে হজম করি
এরকম কিছু দোষ তো করেই থাকি
যে স্বপ্ন খোলা চোখে দেখি
তাকে গভীর নিদ্রাতে এনে স্বপ্ন দেখি
পুরোনো যে সম্পর্ক বোঝা হয়ে আছে
তাকে আবার ঝালিয়ে নেই হাসিমুখে
সমস্ত জরুরী চেষ্টা জীবনের দৌড় যখন সবাই দেখে
আর আমাকে ভাবে এক অসাধারণ ব্যক্তিত্ব
সকলে দেখে আমি এক সফল ব্যক্তি
এরকম কিছু দোষ তো করেই থাকি
কান্নার ক্ষেত্রে কখনো হসে ফেলি
হাসবার ক্ষেত্রে কখনো কেঁদে ফেলি
মানুষ থেকে কিছুটা নিচতর মানুষের সঙ্গে সময় কাটাই
জেনে বুঝেই করি
রোজ রোজ ছোট ছোট দোষ।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success