ছত্ররা Poem by Madhabi Banerjee

ছত্ররা

আজ স্যারের শততম বর্ষের পূর্তি অনুষ্ঠান
আয়োজন করেছে স্যারের ছাত্ররা
কিছু বলতে বলা হয়েছে স্যারের সম্বন্ধে।
আমি বলতে শুরু করলাম
এরকম এক মহতী অনুষ্ঠানে
আমাকে কিছু বলতে বলা হয়েছে
আমি নিজেকে ধন্য মনে করছি
প্রত্যেকের জীবনে সাতটি কান্ড থাকে
এই সাতকান্ডের শেষ কান্ড উত্তরা কান্ড
মজার কথা হল যে
এই উত্তরা কান্ডের কাহিনী নিজেকেই লিখতে হয়
মনে হচ্ছে স্যার নিজের জীবনের উত্তরা কান্ডের
নিজের কাহিনী ভালই লিখেছিলেন
তা না হ'লে তাঁর ছাত্ররা এরকম হয়।
এতটাই নিরহন্কার।
ওদের একটিই অহংকার একটিই ভাব একটিই ভাষা
‘আমরা স্যারের ছাত্র'
আমি বিদেশী, স্যারকে কোনদিন দেখিনি
দেখিনি স্যারের কার্যকলাপ
কিন্তু এখন দেখছি স্যারের এক দঙ্গল ছাত্র
উত্তরাকানডে স্যার যে কাহিনী লিখেছিলেন
সেটা স্যার নিজেও জানতেন না
আর এখানেই স্যারকে আমি টেক্কা দিলাম
স্যার দেখে যেতে পারেননি
তাঁর কিশোর ছাত্রদের এই রূপ
কিন্তু আমি এখন তাঁর ছাত্রদের দেখছি
এই পাল্লা দেওয়া ইঁদুর দৌড় জমানায়
এক দঙ্গল নিরহংকারী ছাত্র।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success