মা সারদা
মাধবী বন্দ্যোপাধ্যায়
যখন দেশব্যপী নৈরাজ্য চলছে
একে অপরের দোষকে হাতিয়ার করে
খুন রাহাজানি করে চলেছ অবাধে সামাজিক এই অবক্ষয়ের যুগে
যখন কোথাও কোনো আলোর আশা নেই
তখন এই নিকষ আঁধারে একটি মাত্র আশার আলো, মা তুমি সারদা।
যখন দেশে শিক্ষা কম
শিক্ষার অনুসঙ্গ বেশি
যেখানে একটি শিশুকে নিয়েও চলে
রাজনীতির নোংরামি
তখন একটি নামের শরণ নিতে ইচ্ছা করে-তুমি মা সারদা।।
তুমি রামকৃষ্ণের সুযোগ্যা সহধর্মীনি
পাহাড়ের সঙ্গে তুলনীয় তোমার ধীরতা
সাগরের সাথে তুলনীয় তোমার মনের গভীরতা
মহৎ মহৎকে চেনে জানে তুমি তুমি মহত্তম
রামকৃষ্ণকে সম্যক ভাবে চিনেছ, তুমি মা সারদা ।।
রামকৃষ্ণের শিক্ষায় শিক্ষিত তুমি মা সারদা
তুমি জেনেছ তার কাছ থেকে
পরিত্রান কাকে বলে,
সেই শিক্ষা দ্যুতি আমাদের ওপর বর্ষাও মা তুমি সারদা ।
পবিত্র তুমি গঙ্গার মতো পবিত্র থেকে পবিত্রতম
প্রকৃতই তুমি মায়ের প্রতিমূর্তি
তুমি শান্ত, সত্য, আত্মত্যাগী, আত্মজ্ঞানী, তুমি শক্তি
তোমার জ্ঞানের আলো আমাদের মাথাপরি সতত বর্ষাও
তুমি মা সারদা।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem