পকেট Poem by Madhabi Banerjee

পকেট

Rating: 5.0

পকেট
মাধবী বন্দ্যোপাধ্যায়


কাপড়ে চোপড়ে ছিরি ছাদ নেই কোনো
চলনে বলনে সাধাসিধা, তবু
মেয়েটি প্রিয় সবাকার
কোনো কিছুতেই নেই জবুথবু ভাব
শুধু ফ্রকটির চাই পকেট একটি।

শরত গ্রীষ্ম প্রত্যহ সাথী
পকেটটি যেন জাদুর বাক্স
একাধারে থলি স্যুটকেস কিংবা
বলতে পারা যায় ট্যুরিষ্ট রুকস্যাক।

ওর কাছে যা প্রয়োজনীয়
সেটাই পকেটে রাখে
নাটবল্টু সুঁচ সুতো জুতোর পেরেক এ্যাডহেসিভ
ছোটো পেনসিল রবার ছুরি কাঁচি এই সমস্ত।
কারো ছাতা ছিঁড়ে গেলে বসে যায় সেলাই করতে
চলতে গিয়ে জুতোর ষ্ট্রাইপ ছিঁড়ে গেলে
পিন পেরেক আছেতো পকেটে
খেলতে গিয়ে চড়কিটা ছিঁড়ে গেলে
শিশুর কান্না থামাতে বসে যায় চড়কি বানাতে
একটি ঘরে পড়াশুনার অসুবাধা
তাই ঘরের মাঝে খোপ করে নেয় ।

দেখে বাবা বলে, ' ‘শ্রমের মূল্য যে বোঝে
জীবনে হারে না সে কখনো।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success