সভ্যতার ক্ষত Poem by Madhabi Banerjee

সভ্যতার ক্ষত

Rating: 5.0

কোনোকোনো রাতে সহসা আমার ঘুম ভেঙ্গে যায়
চোখ খুলে যায়
ভাবনাগুলো জড়ো হয়
যে বৈজ্ঞানিকেরা পরমানু অস্ত্র আবিষ্কার করেছিল
হিরোশিমা নাগাসাকি
ভীষণ নরসংহারেরখবর শুনে
সে রাতে তারা কি ঘুমোতে পেরেছিল?

দাঁতে আটকে থাকা সামান্য একটি কাঁটা
চোখে পড়া একটা বালি
পায়ে একটা কুলের কাঁটা বিঁধলে তো
রাতের ঘুম ছুটে যায়।

হিরোশিমা নাগাসাকি তো
এই মানব সভ্যতার একটি ক্ষত
ছয় আগষ্ট উন্নিশোপঁয়তাল্লিশের সেই কালবাত্রি
সৃষ্টি করেছিল এই ক্ষত।
দু'লক্ষএর ওপর লোকের মৃত্যুর কারণ হয়েছিল
শতব্দী ধরে বিকলাঙ্গ সৃষ্টি করেছিল।
বৈজ্ঞানিকেরা কি একটুও শিউরে ওঠেনি
নিশ্চিন্তে কি ঘুমোতে পেরেছিল।
যদি তাই হয়
ইতিহাস তো ওদের কখনও ক্ষমা করবে না।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success