রোগ লজ্জা
মাধবী বন্দ্যোপধ্যায়
আমার দেহে যে দুরন্ত কর্কটটি বাঁধা বেঁধে আছে,
আমাকে কুড়ে কুড়ে খায়।
যতই ভুলে থাকার চেষ্টা করি
ওর খোঁচা আমাকে ভুলতে দেয় না
লোকেরা ভাবে আমি ঠিক আছি
কেননা লোকজনের সামনে আমি হাসিমুখে থাকি
ওরা কেউ ভাবতেই পারে না
আমার ভিতরের কর্কটটি আমাকে খুবই জ্বালায়
তখন আমারমুখমন্ডল নীল বর্ন হয়ে যায়।
তখন পৃথিবীর সবাইকে ডেকে বলতে ইচ্ছে করে
তোমরা আমাকে যে বীরাঙ্গনা ভাবছ, আমি তা নই।
কিন্তু কাউকেইবলতে পারিনা, ভীষন লজ্জা করে
জীবনের কাছে হেরে যাওয়ার লজ্জা
তোমাদের কাছে থেকে সহানুভূতি চাওয়ার লজ্জা।
একেই বুঝি বলে রোগলজ্জা।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem