আদিবাসী Poem by Madhabi Banerjee

আদিবাসী

এদেশের মহা মহা ভয়ানক অসুখে
আদিবাসীরা অসুস্থ হয়
তবুও তাদের এই অসুখের কথা
এইমস্ পর্যন্ত পৌঁছয় না।
এদের অসুস্থ বাচ্চাদের ঝার-ফুক করে চিকিৎসা করানো হয়
তারপর একদিন মায়ের কোলেই মরে যায়।
আদিবাসীরা জানেই না
রাজধানীতে এদের জন্য এক মন্ত্রনালয় আছে
এরা এও জানে না
সংসদ আর বিধানসভাতে
এদের জন্য অনেক সিট আরক্ষিত আছে।
এরা জানে না কেন্দ্রে এদের জন্য প্রভূত পরিযজনা আছে।
এরা জানেনা এদের জন্য ব্যাঙ্কে লক্ষ লক্ষ টাকা কর্জ করার ব্যবস্থা আছে।
এরা এও জানে না কিভাবে মিলবে কোথায় মিলবে
রাষ্টপতির অনুমোদন প্রাপ্ত
আদিবাসী বিকাশের যোজনাপত্র।

Wednesday, March 18, 2020
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success