পার্কেপদচারণা করছিলাম আপন মনে
সন্ধ্যাবেলা কাজ ছিল না হাতে
ভাবছিলাম সারাদিন খুব কাজে ধকল গেল
ঘরে গিয়ে নিতে হব বিশ্রাম।
অদূরে দুটি শিশু খেলাতে মগ্ন ছিল
একটি শিশু থমকে দাঁড়াল
বলল- সন্ধ্যা হলো চল ভাই
সাঙ্গ কর খেলা ঘরে যাই
একটি শিশুর ভাষ্যে
কত বড় জীবনের সত্য কথা
শুনলাম আজ।
জীবন সায়াহ্নে সাঙ্গ করে কাজ
ঘরেযাবার প্রতীক্ষা।
শিশুটির কথার অনুরণন আমার বুকেও
চল ভাই,
ঘরে যাই
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem