চুপচাপ Poem by Madhabi Banerjee

চুপচাপ

Rating: 5.0

কিশোরী তখন কাকার হাত ধরে গেছি উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে
রবিশংকর আল্লারাখা জুটি
শিল্পীরা ষ্টেজে আসতেই সবাই চুপচাপ
চুপচাপই সঙ্গীতের অনুভব
সকলের চেহারাতেই আনন্দ
সেতারের ঝংকারেই প্রথম আনন্দ
কেহই নিজেদের মধ্যে কথা বলছে না
কেহই নড়ছে না নিজের অবস্থান থেকে
এই নীরবতাকে সম্মান জানাতেই যেন এই চুপচাপ।
আজ আমার সেই বয়সের এক কিশোরী
কম্পুটার স্ক্রীনে খেলা করে চুপচাপ।
একটি কোড়া পাতা
আর তাতে খেলা করে যায় ‘চুপচাপ'।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success