এই জমানা
মাধবী বন্দ্যোপাধ্যায়
এ কেমন জমানা এসেছে
আজকাল দু'বছরের বাচ্চারাও
শব্দ করে খেলাধূলা করে না।
খেলনা ঢোল বাজায় না ভেপু বাঁশী বাজায় না
রান্না বাটী খেলা খেলে না খেলনা বাঘ ভল্লুক নিয়ে খেলেনা
শুধু হাতে থাকবে একটি এন্ড্রয়েড ফোন
ফোন ছাড়া কোনো বায়না নেই।
একটি আঙ্গুল দিয়ে নিজেরাই
খুলে নেয় কার্টূনের আ্যাপ
চুপচাপ বসে দেখে
আমি আদর করতে গেলে বিরক্ত
মাঝখানে কোনো ডিসটার্ব পছন্দ নয়।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem