আমার ডায়রীতে আর একটি পাতও খালি নেই
পাতা সব ভর্তি হয়ে গেছে।
ডায়রীতে বিষয় ভিত্তিক পাতা ভাগ করা আছে।
যেমন প্রেম ভালবাসা বন্ধুত্ব সাথী হিংসা মান সম্মান অপমান ইত্যাদি
সব বিষয়েই পাতা পূর্ণ হয়েছে
অপমানের ক্ষেত্রে একটা পাতা সাদা আছে বটে
কালির একটা আঁচরও পড়েনি
ভেবেছিলাম আর বুঝি কেউ অপমান করার মতো কেউ নেই
আজ তুমি যা বললে তাতে সকল পাতার সেরা পাতা হয়ে গেল আজ
কি বোকা আমি, ধারণা ছিল আমার
যাকে ভেবেছি সে শুধু ভালবাসতেই জানে
তার কাছ থেকেই পেলাম সেরাটা
না ভালবাসা নয় অপমান।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem