ইরাবতী Poem by Madhabi Banerjee

ইরাবতী

ইরাবতী: মাধবী বন্দ্যোপাধ্যায়

আমাকেখায়রাবাদে যেতে হবে
জানতে হবে ইরাবতী কতটা উত্তাল হয়েছিল সেদিন
দর্শন সিং কি পাগল হয়ে গেছে?
ইরাবতীর ওপর সেতুর যেখানে রিফ্যুজী দর্শন সিং
তার সদ্যজাত মৃত শিশুর মোক্ষ লাভের জন্য
ইরাবতীর বুকে ছুঁড়ে দিয়েছিল যমজের জীবিতটিকেই,
বাহে গুরুর নাম নিয়েই।
ইরাবতীর জল ছিটকে কতটা উপরে উঠেছিল
পাকিস্তানের সৃষ্টিতে সদ্যজাত শিশুকেও আত্মবলিদান দিতে হয়েছিল এইভাবে
ইরাবতীর সেখানটায় গুলজার সাহেব তো চিহ্নিত করে রেখেছে
আমি সেখানে যাব
পাকিস্তান তোসৃষ্টি হয়েছে
রিফ্যুজিদর্শন সিং তো সেই পাকিস্তান ছেড়ে স্বাধীন হিন্দুস্তানে এসে দেখল
যে শিশুটি মায়ের দুধ মুখে দিয়েছিল সে তো যমজের মৃতটি!
স্বাধীনদেশে এসে ও কি এখনো পাগল হয়নি?
ইরাবতী কি এখনো উত্তাল?
আমি খায়রাবাদে যাব
জানত হবে দর্শন ন্সিং কি পাগল হয়ে গেছে?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success