কর্মফল Poem by Madhabi Banerjee

কর্মফল

তুই যেদিন আমাদের কোলে এসেছিলি
আমাদের মনে হয়েছিল আমরা ঈশ্বরের আর্শিবাদ ধন্য
স্বর্গ থেকে তোকে আমাদের এখানে পাঠিয়েছে।
এ মানবজীবনের শ্রেষ্ঠ সম্মান আমাদের
আমরা মা বাবা হয়েছি
গল্পটা এরকম হ'লে ভালই হয়।
গল্পটা এখানেই শেষ নয়-
আমরা ঈশ্বরের আর্শিবাদকে অবহেলা করেছি
তোর মুখখানি দেখেই আমরা বিমোহিত
ফলে আমরা আমদের চিন্তাভাবনাকে অন্যখাতে ভাসিয়ে দিলাম-
আমাদের চিন্তাভাবনা ভালবাসার কেন্দ্রবিন্দু তুই
আমরা স্বর্থপর হলাম, সংকীর্নমনা হয়ে গেলাম
আমাদের সংকীর্নতা তোর মুখচেয়ে সমাজ সংসার মেনে নিল
আমাদের অন্যায়কে প্রশ্রয় দিলআমরা তোর মা বাবা
সময়ের সাথে সাথে আমাদের মজ্জায় মিশে গেছে অন্যায় করা
কখনো কখনো বিবেকের কশাঘাত যে খাইনি তানয়
কিন্তু তোকেই শিখন্ডি খাড়া করেছি।
সকলের থেকে সেরাটা তোকে দিয়েছি
একসারিতে থাকলেও তোকে প্রাধান্য দিয়েছি
তোকে সাছন্দে রাখবো বলে
কাজের বদলে ঘুষ নিয়েছি
যখন আমাদের সততা প্রশ্নহীন হওয়ার কথা
শান্ত স্থীতধী থাকার কথা
বদল আমাদের অসদ অসাধু ছবিটাই
তোর সামনে হাজির করেছি
যখন তোর
কাছে আদর্শ হবো সেটা না করে
আমরা অন্ধকারে মিশে গিয়ছি
আমরা আদর্শ হতে পারিনি
সন্তান মানুষ হলে মানুষ ঋদ্ধহয়
আমরা দেউলিয়া হয়েছি।
আমাদের অসাধুতা অসততা তোর মধ্যে প্রতিস্থাপিত হয়েছে।
তোর চরিত্রে ঢুকে গেছে
তোকে দেখে পাজর ভেঙ্গে যায়
কি বলব এতো নিজের কাটা কূপেনিজেই পড়েছি।।

Friday, December 21, 2018
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success