কালীঝোড়ায় গিয়ে তিস্তার ভয়ংকর গর্জন শুনেছি
বললাম-তিস্তাএত গর্জন কেন তোমার
তিস্তা জবাব দিন -আমাকে কেন বাঁধল তবে।
আমি তো আমার ছন্দেই বয়ে চলেছিলাম।
বলি আমি- তা বলে সবকিছু চুরমার করে দিবি
সংসারের কল্যানে জন্য তো বাঁধা তোকে
-কি বল তুমি? তাই বলে আমার স্বাধীনতা বলে কিছু থাকবে না
-সব যে লন্ডভন্ড হয়ে গেল, থাকল না তো কিছুই!
-তাই বলে তোমরা আমার স্বাধীনতা খর্ব করতে পারনা তোমরা।
আমাকে বাঁধতে চাইলে আমি তো গর্জন করবোই।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem