জন্মভূমি মাতৃভূমি Poem by Madhabi Banerjee

জন্মভূমি মাতৃভূমি

মা ঠাকুমা দিদিমা আর পাড়ার মাসীমারা
শীতের দিনে কুলগাছ তলায়
ধনে পাতা নুন লংকা দিয়ে কুল মাখতো
খুব গল্প করতো হাসাহাসি করতো
বলতো যখন দেশ ভাগ হয়নি
তখন ওরা এই করতো তখন ওরা ওই বলতো
জীবন অনেক ভাল ছিল জীবন অনেক শান্ত ছিল।
অশান্ত যা কিছু ছিল দেশভাগের পরেও সেগুলো আছে।
ওরা দেশ ভাগের পর এ পারে এসেছে স্বাধীন দেশে
যেখানে ওদের ছেলেবেলা কেটেছে কিশোর কাল কেটেছে
এখন নাকি ওটা পরদেশ হয়ে গেছে
এখন ওদের জন্মভূমি আর মাতৃভূমী নেই।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success