করোনার কামড় Poem by Madhabi Banerjee

করোনার কামড়

সময়ের কামড়
মাধবী বন্দ্যোপাধ্যায়


পুরোনো এ্যালবামটা নিয়ে ছবি দেখছিলাম
আমি আর পালাম
সহসা একটা ছবিতে আটকে গেলাম
গোটা দশ বারো কিশোর কিশোরীর মাঝে
ওদের পিসি বিয়ের সাজে।

ইতিমধ্যে সময় তার কামড় বসিয়েছে
কিশোর কিশোরীরা আর ছোটটি নেই
সবাই যুবক যুবতীতে পরিনত
আর ওদের পিসিটি বৃদ্ধা হয়েছে
সময় আরো কত কি করেছে
সে সব মনে পড়ল না
শুধু এক কামড়ে বৃদ্ধা হয়ে গেছি।
এই করোনাতেও
সময় তার কামড় বসাবে
আবার শহরটা সুস্থ হবে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success