পথ চলা Poem by Madhabi Banerjee

পথ চলা

পথ চলতে চলতে আমি কিছু শিখলাম
হাতে হাত ধরা কিংবা আত্মার যোগসূত্রের মধ্যকার সুক্ষ ব্যবধান
ভালবাসা মানেই মিশে যাওয়া নয়
আমি শিখলাম সঙ্গী মানেই নিশ্চিন্ততা নয়
আর বর্তমান মানেই কোন প্রতিশ্রুতি নয়
আমি পরাজয় স্বীকার করতে শিখলাম
উচ্চশির আর খোলাচোখ সত্ত্বেও
মহিলা অনুগ্রহ আর একটি শিশুর দুঃখের মাঝেও আমি পরাজিত।

আমি বর্তমানের পথটাই তৈরী করতে শিখলাম
কারন আগামী বড় অনিশ্চিত স্বপ্ন দেখার
যদি বেশী গ্রহন করি তো সূর্য রশ্মিও দাউ দাউ করে জ্বলবে

আমি বগানে গাছ রোপণ করলাম
আমার আত্মাকে সুসজ্জিত করলাম
আমি সহ্য করার ক্ষমতা অর্জন করলাম
আমি বলবান আমি যোগ্য আমি স্থির আমি শিখি শিখেই চলেছি প্রতিনিয়ত
প্রতিটি বিদায়কে সঙ্গে নিয়ে।।

Monday, December 24, 2018
Topic(s) of this poem: lifestyle
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success