আবেদন
মাধবী বন্দ্যোপাধ্যায়
জয় মা মহামায়া
জয়মা সিদ্ধেশ্বরী
জয় মা জগদম্বে
আমার ওপর সদয় হও মা
এবার আমাকে একটি ছেলে সন্তান দিও
জোড়া পাঠা বলি দেব
ষোড়শোপচারে পূজা দেব
অষ্ট প্রহর নাম জপ সংকীর্তন হবে।
ওরে পাষন্ড গোল্লায় যা তুই
তুই এক মহিল ভগবানের কাছে
ছেলে সন্তান চাইছিস
তোর জোড়া পাঠা নিয়ে কি করবো আমি
কি হবে তোর উপাচারের আবর্জনা নিয়ে।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem