টোপাকুল গাছ Poem by Madhabi Banerjee

টোপাকুল গাছ

টোপা কুল গাছ
মাধবী বন্দ্যোপাধ্যায়

আমাদের বাড়ির উঠোনের কোনায়
একটি টোপাকুল গাছ ছিল
গরমের দিনে ছায়া দিত শীতকালে কুল দিত।
দর্জিকাকুকে জামা বানাতে দিলে বলতাম
‘আমার জামাতে পকেট করে দিও কিন্তু'
স্কুলে যাবার পথে কুলগাছ তলা থেকে
কুল কুড়িয়ে পকেট ভর্তি করে কুল নিয়ে
কুল খেতে স্কুলে যেতাম।
একদিন দাদুর সাথে দাদার বচসা হল
দাদা বলছে গাছটা কাটতে হবে
দাদু বলছে গাছটা কাটা যাবে না, ওটা সীমানার চিহ্ন
দাদুর ছিল দাবার বোড়ের বুদ্ধি
ভবিষ্যতে গাছের গোড়া বৃদ্ধি হবে
সীমানাও বাড়বে।
অবশেষে বাবার মধ্যস্ততায় গাছ কাটা বন্ধ হ'লো।
বাবা দাদু দাদা কেউ আর বেঁচে নেই গাছটা আছে
দাদার ছেলেরা সিদ্ধান্ত নিয়েছ গাছটা কাটা হবে
বাড়ি ভাঙ্গা হবে ওখানে বহুতল বাড়ি হবে।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success