উচ্চতা
মাধবী বন্দ্যোপাধ্যায়
উঁচু পাহাড়ে গাছ লাগানো যায় না
বীজ রোপন করলে অঙ্কুর হয়না
ঘাস হয় না। জমে থাকে শুধু বরফ।
যা কফিনের মতো সাদা
মৃতর মতো শীতল।
নদী শুধু কুলু কুলু স্বরে বয় চলে নিজের খেয়ালে।
এমন উচ্চতা যার পরশে জম পাথর হয়ে যায়
যার দর্শনে অভিনন্দন যোগ্য
যা দর্শনে নিজের মধ্যে হীনতা আসে
নিজেকে ক্ষুদ্র বলে মনে হয়।
আরোহীকে আমন্ত্রণ জানানো হয়
পতাকা উত্তলোন করা হয়
কিন্তু কোনো চড়াই পাখি বাসা বাধেঁ না।
কোনো বট গাছ নেই যার ছায়ায় দু'দন্ড বিশ্রাম নেওয়া যায়।
সত্য হলো এটাই কেবলমাত্র উঁচু হলেই হয় না বিস্তার ও প্রয়োজন
উচ্চতা জরুরী আবার এথটাও উঁচু নয়
যেখানে পায়ের তলায় ধূলো জমে না
কাঁটা থাকে না কলি থাকে না
বসন্ত থাকে না, ঝরা পাতার দিন থাকে না
শুধুই উচ্চতা - এহল একাকীত্ব।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem