এ বেদনা কেন? Poem by Madhabi Banerjee

এ বেদনা কেন?

এ বেদনা কেন?
মাধবী বন্দ্যোপাধ্যায়

ঝরেই যাবে যখন পাতা
তবে নুতন পাতা কেন?
বৃষ্টি হয়ে ঝরবিই যদি
তবে মেঘ হলি কেন?
অস্তে যখন যেতেই হবে
তবে উদয় হলি কেন?
শেষ যখন করতেই হবে
তবে শুরু করা কেন?
ভোরের শিশিরের ছোঁয়ায় ফুটলিই যখন
তবে ঝরে গেলি কেন?
যাবার বেলায় বিদায় দিয়ে
তবে পিছু ডাকা কেন?
চলেই যদি যাবি
তবে এলি কেন?
আসা যাওয়ার খেলাই যদি
তবে এ বেদনা কেন?

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success