তুমি যতই সুন্দর হও না কেন
আমার হলে তবেই সুন্দর
তুমি যতই উঁচুতে ওঠো
আমার হ'লেই উচ্চতা মাপবো
তুমি যতই ধনবান হও না কেন
আমার হলেই হিসেব নিকেশ
তুমি যত বড় জ্ঞানী হও না কেন
আমি জানবো তবেই তো
তুমি যতই হও কেন দামী
যখন মানবো তা আমি
যে আমার আপন
সেই তো প্রিয়
যে আমার প্রিয়
সে ই তো সুন্দর।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem