আমি কে Poem by Madhabi Banerjee

আমি কে

আমি কে?
মাধবী বন্দ্যোপাধ্যায়

আমাকে বলে দিয়েছে আমি কে?
আমার পরিচয় ওই হাতের স্পর্শ
যা আমার কান্নাকে অনায়াসে বন্ধ করে দেয়
আর ওদের কাঁধের বোঝা
যা ওদের কাছে আমার ব্যথার অস্তিত্ব।
আমি জানি আমার অধিকারের জমি
আমি লড়াই করি
যে কূয়োঁর জল দিয়ে আমার পূর্বপুরুষরা ক্ষেতে চাষ করেছে
আজ সে কূয়োঁ আমার অধিকারে
এলাকা জাতিধর্ম সম্প্রদায় এ সকল
আমার পরিচয়ের বিষয় বস্তু
ইট পাথরে খোদাই আমার নাম
এখনও এ ঘর আমার পরিচয় বহন করে।
কিছু লোক আমাকে জানে যে
ওদের ইচ্ছা অহংকার ঈর্ষা আর স্বার্থদ্বা নির্মিত আমি
যার নজরে আমি পড়ি
তারাই তাদের মতো আমাকে গড়ে
যতটা সত্য ততটাই মিথ্যা
আমি তো সবার গতিবিধিতে সম্পৃক্ত
আমার দৃষ্টিতে যা উচিত অনুচিত পর্যবেক্ষন করি।
কি অবাক কান্ড
নিজস্বতাকে বার বার পরিলক্ষিত করে
আমি নিরপেক্ষও হই বারংবার।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success