মা ভারতবর্ষ Poem by Madhabi Banerjee

মা ভারতবর্ষ

হতভাগিনী মা ভারতবর্ষ
মা ভারতবর্ষ যতদিন তুমি পরাধীন ছিলে
ততদিন তোমার সন্তানরা সংঘবদ্ধ ছিল
তোমাকে শৃঙ্খল মুক্ত করতে তারা প্রাণ বলিদান দিতেও পেরেছে
শিল্পী তাঁর রংতুলি দিয়ে তোমার ছবি এঁকেছে
কবি তাঁর কলম দিয়ে কবিতা লিখেছে
গায়ক তোমার জন্য গান গাই
গল্পকার তোমাকে নিয়ে গল্প লিখেছে
সিনেমা থিয়েটারে তুমিই ছিলে নায়িকা
মা ভারতবর্ষ, তখন তোমার সন্তানরা ছিল সংঘবদ্ধ।
কিন্তু যখন তুমি স্বাধীন হলে মা
তোমার সন্তানরা হ'লো বিচ্ছিন্ন
তোমাকে নয় তোমার সিংহাসনকে পাবার জন্য
ওরা বিবাদে লিপ্ত হল
এখন ওরা ওদের কবিতা গান গল্প ছবিকে
নিজের স্বার্থের জন্য ব্যবহার করে
তোমার হৃদয় করে চুড়মার
ধূলায় মিশিয়েদিচ্ছে সম্মান। প্রতিনিয়ত!
যেন সবাই নদীর দুপারের সমান্তরাল যাত্রী
মিলবেনা কোনোদিন।
অয়ি হতভাগিনী মা ভারতবর্ষ। মা আমার1

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success