সৃষ্টি Poem by Madhabi Banerjee

সৃষ্টি

সৃষ্টি
মাধবী বন্দ্যোপাধ্যায়


এক সময়
খেলতে খেলতে ক্লান্ত হয়ে
আমার মেয়ের খেলার সাথীরা
একে একে চলে গেল।
খেলনা গুলো গুছিয়ে রাখতে রাখতে
দেখল একটি খেলনা নেই
ছল ছল চোখে আমাকে বলল
‘মা আমার শিব ঠাকুর ওরা চুরি করে নিয়ে গেছে'
‘শিব ঠাকুর কারোর নিজস্ব সম্পত্তি নয় যে চুরি করা যাবে।
বললাম আমি ‘তুমি তোমার শিব ঠাকুর তৈরী করে নাও।
মাটি দিয়ে কিংবা একটা সাদা পাতায় এঁকে নাও"।
ও বলল কতটা লম্বা চওড়া করবো'
আমি বললাম তোমার হাতের মুঠোতে যা ধরে।

ও তক্ষুনি কাঁদা চটকাতে বসল
শিব ঠাকুর বানাতে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success