আমার নাকে সেই গন্ধ Poem by Madhabi Banerjee

আমার নাকে সেই গন্ধ

আমার নাকে সেই গন্ধ
মাধবী বন্দ্যোপধ্যায়


ছেলেবেলার সেই শহরতলীর বাড়িতে গেলে
আমি সেই আট বছরেই চলে যাই।
বাথরুমে লাইফবয় সাবানের গন্ধ
পড়ার টেবিলে কেরসিন তেলের হ্যারিকেনের গন্ধ
বেড়ার দেওয়ালে রাত্রিবেলা ভূতের ছায়া।

রান্নাঘরে মা রুটি সেঁকছে তার গন্ধ
ছোটভাইএর গায় দুধে গন্ধ
উঠোনে শুকোতে দেওয়া কাপড়ে গঙ্গাজলের পবিত্র গন্ধ।
ঠাকুরের সিংহাসনে কর্পূরের গন্ধ
পাশেই ফলের ঝুড়িতে আপে কমলা লেবুর গন্ধ
বাবার খাটের পাশে ববি নামের কুকুরটি শুয়ে আছে
তারও এক নিজস্ব গন্ধ আছে।
ঘুটের মাচায় বিড়াল মিউ মিউ করে মাকে ডাকছে
যেন বলছে দেখে যাও আমার বাচ্চাদের।

এখনও শুকনো কাপড়ের গন্ধ
কর্পূরের গন্ধ নাকে গেলে
আমি সেই আট বছরে চলে যাই।

POET'S NOTES ABOUT THE POEM
memoire
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success