স্পীড ব্রেকার Poem by Madhabi Banerjee

স্পীড ব্রেকার

স্পীড ব্রেকার
মাধবী বন্দ্যোপাধ্যায়


বাড়ির সামনের রাস্তাটা সারাই হচ্ছে
রাস্তায় এক স্পীড ব্রেকার করার প্রয়োজন
চেয়ারম্যান মুরুব্বীকে ধরে
এক স্পীড ব্রেকারের ব্যবস্থা করা হল।
পাড়ার সাধারন মানুষের খুব আনন্দ
সবার মুখে মুখে "স্প্রীড বেকার" শুনে
আমার হাসি পাচ্ছে। অবশেষে
স্পীড ব্রেকার হল রাস্তায়।
কিন্তু অন্য ট্রাফিক রুলের মতো
এখানেও রুল মানছে না কেউ
কেউ স্পীড ব্রেকার ওপর দিয়ে গাড়ী চালাচ্ছে না
পাশে সমতল জায়গা দিয়ে গাড়ী নিয়ে যাচ্ছে।
আইন কানুনতো অনেক আছে
তাতে কোন লাভ হচ্ছে না
কেউ ট্রাফিক রুল মানছে না।

POET'S NOTES ABOUT THE POEM
descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success