ঘুড়ি ওড়ে Poem by Madhabi Banerjee

ঘুড়ি ওড়ে

ঘুড়ি
মাধবী বন্দ্যোপাধ্যায়


শরতের নীল আকাশে রং বেরংএর ঘুড়ি উড়ে
কোনোটা বারাক ওবামার কোনোটা বা মদিবার (নেলসন ম্যান্ডেলা)
নীচে কিছু এসে পড়েছে ধূলোভর্তি ছাদের ওপর
কিছু ছিড়ে তারে জড়িয়ে রয়েছে বাদুরের মতো
কারোর ভাগ্যে হয়নি হাতে পাওয়ার।
শহরের আকাশে রং আছে
আকাশের গতি লয়আর তাল আছে
ধরিত্রীর বিরুদ্ধে অনেক উঁচুতে উড়বার ইচ্ছা নিয়ে
কিছু ঘুড়ি চুপচাপ উড়ে চলেছে
যেন মাথায় লাল নীল ফিতে দিয়ে চুল বেঁধে
সাথীদের সাথে স্কুলে চলেছে হাতে হাত ধরে।

কল বাঁধা ঘুড়ি অন্য ঘুড়ির সাথে উপরে উঠছে
হিংসা কথাবার্তা হয়ে চলেছে
এক মিথ্যা ছেড়া স্বপ্ন ভূমিতে এসে পড়েছে।

উড়ানের অন্তরালে আছে আঁখিতে উড়াণ
ধরিত্রীর নিয়মের বিরুদ্ধে
সবিনে অবজ্ঞা আন্দোলন
একটি কাটা ঘুড়ির জন্য
আমরা সর্বদা অপরের দোষ খুঁজি
আসলে ওরা উড়বার জন্যই তৈরী
স্বপ্নের ভাষা ধূলোতে মিশে যায়
পড়ে থাকে কয়েকটি লাটাই ঘোরাবার হাত।

POET'S NOTES ABOUT THE POEM
descritive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success