আতঙ্কমাখা দিনগুলোকে স্মরণ করে ২০ ২১ সালে পা রাখলাম Poem by Madhabi Banerjee

আতঙ্কমাখা দিনগুলোকে স্মরণ করে ২০ ২১ সালে পা রাখলাম

আতঙ্কমাখা দিনগুলোকে স্মরণ করে ২০ ২১ সালে পা রাখলাম
মাধবী বন্দ্যোপাধ্যায়


২০২০ সাল বিশ্ববাসীর কাছে এক বিভীষিকার বছর
ছোট বড় কাউকেই রেহাই দেয়নি করোনা ভাইরাস
কষ্ট দিয়েছে আতঙ্ক দিয়েছে এমনকি প্রাণও নিয়েছে অগুনতি
এই অতিমারীর সাথে এসছে আম্ফান
প্রকৃতিকে একেবারে তছনছ করে দিয়েছে
কিছু গাছের মাজা ভেঙ্গে দিয়েছে
শত শত মহীরুহকে ধরাশায়ী করে দিয়েছে
করোনা ভাইরাস লক ডাউন আইসোলেসন অর্থনৈতিক ধস
এই সকল ভয়াবহ আতঙ্ককে পিছনে ফেলে
পা রাখলাম আমরা নুতন বর্ষে-২০২১সালে।
এবার শুভ হবে মনে এই আশা রেখে।
আজও যখন চলার পথে দেখি
কোনো মহীরুহর নির্জীব হয়ে থাকা শবগুলোকে রাস্তার ধারে
পাজরটা টনটন করে ওঠে
আতঙ্কমাখা বিভীষিকার রাতটিকে স্মরণ করে।

POET'S NOTES ABOUT THE POEM
descriptive
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success