কাউকে কথা দিও না: : মাধবী বন্দ্যোপাধ্যায়
কাউকে কথা দিও না
কারণ কেউ কথা রাখতে পারে না
সেই ছেলেবেলায় খেলার সাথীরাপরস্পর কথা দিয়েছিলাম
আমরা কেউ কখনো আলাদা হবো না
সুখে দু: খে আনন্দ বেদনায় জেতা হারায় একসাথে থাকবো
কেউ আমরা কথা রাখতে পারিনি।
অরুণা আর শনু তো যৌবনের শুরুতে
কথার খিলাপ করল
কথাদিয়েছিল দু: খ বেদনার সাথী হবে
কিন্তু ওরাই আমাদের বেদনা দিয়ে চলে গেল।
মনি আর অরুন তো ‘গুল্লি মারো কথা'
সবভূলে বিদেশে পাড়ি দিল
আর এলোই পাড়ায়, স্বদেশে।
আর সনাতন যে কথা দিয়েছিল
‘অন্যায়ের সাথে আপোষ নয়'
জীবনের যাতাকলে পড়ে লোভকে জয় করতে পারেনি ও
মিথ্যেকেআশ্রয় করে ঘুষে সিদ্ধহস্ত হয়ে জীবন চলছেতার।
মা বাবাও কথা দিয়েছিল
ওদের যে কথা শুনেছি তার সুফলে আমাদের আনন্দ দেখবে
ওদের যে কথা শুনিনি তার কুফলে আমাদের বেদনায় ব্যথিত হবে
ওরাও কথা রাখেনি
কাউকে কথা দিও না ।কথা রাখা যায় না।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem