এক সাধারন মেয়ে চাওয়া
মাধবী ব্যানার্জ্জী
শরৎবাবু, আমি এ সমাজের এক সাধারনমেয়ে
আমি তো জিততে চেয়েছি মালতীরমতো
আমি তো বিপ্লবী হতে চেয়েছি ভারতী মতো
আমি তো ভারতীর মতো সাহসী প্রেমিকা হতে চেয়েছি
সব্যসাচীর মতো কঠিনকে ভালবেসে।
আমি তো স্বপ্নদেখতে শিখেছি
অভাগীর চিতার ধোঁয়ার কুন্ডলীতে স্বর্গ দেখে।
আমি তো চেয়েছি বড় প্রেমিক হতে
যে বড় প্রেম শুধু কাছে টানে না দূরেও ঠেলে দেয়
আমি তো চেয়েছি সেই বড় প্রেমে দীক্ষিত হতে
আমি তো চেয়েছি পল্লী সমাজেমিশে যেতে
আমি তো চেয়েছি শ্রী কান্তর মতো ভবঘুরে হতে।।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
I n memory of 142 th birth day of eminent writer Sarat chandra chattopadhyay