আজীব আদমী থা ও: জাভেদ আখতার এক অদ্ভূত মানুষ ছিলও Poem by Madhabi Banerjee

আজীব আদমী থা ও: জাভেদ আখতার এক অদ্ভূত মানুষ ছিলও

আজীব আদমী থা ও: জাভেদ আখতার
এক অদ্ভূত মানুষ ছিল ও: মাধবী ব্যানার্জ্জী


এক অদ্ভূত মানুষ ছিল ও
বহু প্রেমের গীত ছিল
বহু বিদ্রোহের রাগ ছিল
কখনও বা ও ছিল একটি ফুল
আবারকখনো ও ছিল যেন আগুন
এক অদ্ভূত মানুষ ছিল ও ।

দরিদ্রের ও বলত
সময় পরিবর্তন হতে পারে।

অত্যাচারীদের বলত
তোমাদের শিরোপরে যে সোনার মুকুট আছে
একদিন সেটা গলে যাবে।
বন্ধনীকে ও বলতে পারত
আমি তোমাকে ভাঙ্গতে পারি
স্বাছন্দকে ও বলতে পারত
আমি তোমাকে পিছনে ফেলে আসতে পারি
বাতাসকে সে বলত
আমি তোমার গতিপথ বদল করে দিতে পারি।

স্বপ্নকে ও বলতো
আমি তোমাকে বাস্তবে আনবো
ইচ্ছাকে বলত আমি তোমার সহযাত্রী
আমি তোমার সাথে সাথে চলবো
তুমি তোমার গনন্ততব্য যতদূরে স্থির করনা কেন
আমি ক্লান্ত হবো না কখনো।
জীবনকে ও বলতো আমি তোকে সাজাবো
তুই আমাকে চাঁদকে এনে দিতে বল
আমি চাঁদকে নিয়ে আসবো।

ও মানুষকে বলত তুমি মানুষকে ভালবাস
এ পৃথিবী ধ্বংস হচ্ছে
একে একটু সুন্দর করো এখন।
এক অদ্ভূত মানুষ ছিল ও ।
জীবনে সকল দুঃখ সকল বেদনা
প্রতিটি অত্যাচারীকে ও বলত
আমি তোমাদের বিপক্ষে গিয়ে জিতব
কারণ একদিন মানুষ তোমাদের বিলীন করে দেবে।
জগত তোমাকে স্মরণ হতে অবলুপ্ত করে দেবে।

কিন্তুআমার গল্প আলাদা
ওই আঁখিতে যেখানে স্বপ্ন আছে
ওই হৃদয় যেখানে কামনা আছে
ওই বাহু যেখানে বল আছে
ওই ঠোঁটযে কথা বলতে পারে
আমি ওদের মধ্যেই বেচে থাকব
এক অদ্ভূত মানুষ ছিল ও ।

POET'S NOTES ABOUT THE POEM
this is TRANSLATED POEM. for Kaifi Azmi, the renouned poet by Javed Akhtar
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success