ব্যবধান Poem by Madhabi Banerjee

ব্যবধান

জীবন যখন ছুটে চলে
তখন ভাল মন্দ ন্যায় অন্যায় বোধ থাকে না।
তখন থাকে শুধু ছুটে চলা
ছুটতে ছুটতে জীবন যখন ক্লান্ত হয়ে পড়ে
জীবন একটু থমকে যায় তখন
জীবন তখন নিজের দিকে তাকায়
পিছন ফিরে তাকায়, পিছনের স্মৃতির দিকে তাকায়
তখন বুঝতে পারে কোনটা কতটা ন্যায় কোনটা কতটা অন্যায়
কোনটা ভাল কোনটা মন্দ
জীবন তখন অন্যায় মন্দগুলোকে শুধরে নিতে চায়
সংশোধনের জন্যসামনের দিকে তাকায়
কিন্তু সামনে তখন শুধরে নেবার জায়গা থাকে না
অনেকটা পথ পেড়িয়ে এসেছে
সামনে পিছনের মধ্যে বিস্তর ব্যবধান।

Thursday, September 27, 2018
Topic(s) of this poem: life
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success