বাসুদেব শ্রীকৃষ্ণ
আমার খুব প্রিয়
বাসুদেব শ্রীকৃষ্ণ নিভৃত
স্মরণাতীত কাল থেকে বিদ্যমান
প্রভাতের বাতাসের মতো ঝিরঝির শব্দের অনুরনণ
বাসুদেব শ্রীকৃষ্ণ
আমার খুব প্রিয়।
বাসুদেব আমার প্রেমিক নয়
গতকালের প্রেমিক ছিল না
একদিন আগেও ছিল না
আমার ছেলেবেলার বন্ধু নয়
বাসুদেব শ্রীকৃষ্ণ এক জরুরি
বাসুদেব একজন বন্ধু নয়
বন্ধুর বন্ধুও নয়
প্রতিবেশী নয়
বাসুদেব চিত্রকর নয়
বাসুদেব এক চিহ্ন নয়
বাসুদেব এক খেয়াল নয়
বাসুদেব নরম নয়
বাসুদেব গরম নয়
বাসুদেব এক শব্দ
বাসুদেব এক নাম
বাসুদেব এক নামের অনুরনণ!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem