যখন বৃষ্টি পড়তো Poem by Madhabi Banerjee

যখন বৃষ্টি পড়তো

Rating: 4.0

আমাদের ছেলেবেলায়আমরা যে তল্লাটে থাকতাম
সেখানে বেশিরভাগ বাড়িগুলো ছিল টিনের চালের
কিছু বাড়ি ছিল পুরোটাই টিনের
কিছু বাড়ি ছিল টালির চাল
বর্ষাকালে যখন বৃষ্টি পড়তো ঝমঝমিয়ে
টিনের চালে ঝমঝম আওয়াজ হতো
টালির চালে শব্দ হতো টিপটিপ করে
গাছের পাতার বৃষ্টি ফোঁটার শব্দ হতো পত পত করে
চাল থেকে মাটিতে পড়লে টাপুর টুপুর শব্দ হতো
সারা তল্লাট জুড়ে বৃষ্টির কনসার্ট
কতোযে মজা লাগতো।
রাস্তায় এক হাঁটু জল
কেউ সাইকেল চালিয়ে গেলে মনে হতো গার্গেল করছে
বড় লরি গেলে মনে হতো বান এসেছে
মাকে লুকিয়ে এসব মজা দেখতে যখন বাইরে এসেছি
কত মজা বৃষ্টিতে ভিজতে।
সহসা মা এসে কানটি ধরে হির হির করে টেনে আনল ঘরে।।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success