কমরেড অজয় চক্রবর্তী Poem by Madhabi Banerjee

কমরেড অজয় চক্রবর্তী

কমরেড অজয় চক্রবর্তী
বসিরহাটের অন্যান্য রাজনীতিবিদদের মধ্যে একজনকমরেড অজয় চক্রবর্তী।
আমার সাথে আলাপ কোনো এক অনুষ্ঠানের মাধ্যমে
অতবড় ব্যক্তিত্ব উনি! আমার সাথে কথা বলার ওনার প্রয়োজন ছিল না।
কিন্তু তবু উনি আমাকে যেখানেই দেখেছেন
‘কেমন আছেন? ' এ প্রশ্নটি করতে দিধা ছিল না তার।
ইদানীং আমি প্রশ্ন করলে বলতেন
‘ভাল নেই, জানেন এ অরাজকতা আর দেখা যায় না'
সাম্প্রতিক কালে নেতা বলতে যেমন দেখি
অজয়দা তো তেমনটি ছিলেন না,
দাগহীন এক ব্যক্তিত্ব!
এই গম্ভীর মানুষটির অন্তরে আমি একটু টোকা দিতে পেরেছিলাম
সেদিন ওনার উদ্যোগে বইমেলার এক কবি সন্মেলনে।
যে স্বপ্ন আমার পূর্বপুরুষেরা আমার অন্তরে প্রবেশ করে দিয়েছিল
কবিতায় সেই স্বপ্নের কথা বলাতে
অজয়দার অন্তরেও টোকা মেরেছিল।
সেই দেশভাগের আগের কিছু স্বপ্ন তো ওনারও ছিল
ওনার অন্তরে যা ছিল আমার কবিতা
ওনার সমস্ত গাম্ভীর্যকে সরিয়ে দিয়েছিল
প্রকাশ হয়ে পরেছিল মনের আবেগ
উনি নিজেকে ঠিক রাখতে পারেননি
ধৈর্যের বাধ ভেঙ্গে পরেছিল
স্টেজ থেকে আমি নামতেই
আমাকে বলতে লাগল
‘কি লিখেছেন আপনি, এতো আমারও কথা
আমি আমিজানি টোবা টেক সিৎ
আমি জানি ব্রজমোহন কলেজ, বরিশাল'
এরপর থেকে যখনই আমাদের সাক্ষাত হয়েছে
ওর দৃষ্টিতে এক অন্য রকম সম্ভ্রম দেখেছি।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success