শব্দদূষণ
মাধবী বন্দ্যোপাধ্যায়
ছেলেবেলাতে একটা দুঃখ ছিল আমার
সেটা হ'ল আমাদের বাড়ির কাছে কোন দুর্গা পূজা হতো না
ঠাকুর দেখতে হলে সেই বাজারে যেতে হতো সারাদিন প্যান্ডেলে থাকা যেত না
প্যান্ডেল বাঁধা দেখতে পেতাম না
পাড়ার পুজাতে এক আলাদা আনন্দ, যেটা অরুনা উপভোগ করে
সেই আনন্দ থেকে আমি বঞ্চিত ছিলাম।
ছেলেবেলার এই ইচ্ছেটা আমার
ঠাকুর থানে বসে কানে শুনেছে
আমার যেখানে বিয়ে হয়েছে
বলতে পারা যায় সেই বাড়ির উঠোনেই একটি ক্লাব
আরো সুখের কথা-সেই ক্লাবে দুর্গা পূজা হয়
তার প্যান্ডেলেরশুরু থেকে শেষ পর্যন্ত্য দেখতে পাই
বয়স যখন কমছিল, প্যান্ডেলের বাঁশ দেখলে আনন্দ হতো
কিন্তু এই আটষট্টিতে আর আনন্দ হয় না
বরং আনন্দের বদলে এখন বুকের ধূকপুকানি শুরু হয়
মনে হয় কি করে সহ্য করবো ওদের গগণ বিদারী মাইকের আওয়াজ!
আগে নবমীর রাত্রি এলে মনটা বিষাদে পূর্ন হয়ে যেত
মনে হতো নবমীর রাতটা যদি আর একটু বড় হতো
কিন্তু এখন প্রার্থনা করি নবমীর রাতটা যেন একটু ছোট হয়
তাড়াতড়ি শেষ হয়।
কানদুটো তো শব্দের ধকল সইতে পারছে না।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem