বাবা এখনো আমি তোমার মতো বড় হইনি
মাধবী বন্দ্যোপাধ্যায়
যখন আমি ছোট ছিলাম
টলোমলো পায়ে হাঁটতে শিখলাম
বাবা এসে একটা আঙুল ধরে বলত ‘চল বেরিয়ে আসি'
বাবা -কাকা এসে আমার হাতটা ধরে
আমাকে মসৃণভাবে হাঁটতে সাহায্য করতো।
আমি হাত ধরতে চাইতাম না
নিজেকে বেশ বড় বড় ভাবতাম
ভাবতাম আমিও বাবার মতো বড় হয়ে গেছি
বাবার হাত ছাড়িয়ে হাঁটতে গিয়ে যখনই হোঁচট খেয়েছি
তখ্খুনি বাবা হাত ধরে ফেলত পড়তে দিত না কোনো গাড্ডায়
চলার পথ মসৃণ নয়
বাবা যতদিন ছিল এমনভাবেই গাড্ডা থেকে বাঁচিয়েছে।
এখন যখন একা চলি
পথে গাড্ডায় পড়েও যাই কখনো কখনো
এদিক ওদিক তাকাই
মন চায় ছেলেবেলার মতো কেউ এসে আঙুল ধরুক
হাতে তো দশটা আঙুল আছে
কিন্তু কেউ এসে ধরে না।
মনে হয় চিৎকার করে বলি
বাবা আমি এখোনো তোমার মতো বড় হয়নি।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem