মুন্সীয়ারির পথে
মাধবী বন্দ্যোপাধ্যায়
পিথরাগড়ের পথে পথে চলেছি
লক্ষ্য আমাদের মুন্সীয়ারি যাব।
দূরে বরফে ঢাকা পঞ্চচুল্লীও
চলেছে আমাদের সাথে সাথে
কখনো বায়ে কখনো ডাইনে
অন্য দিকে রয়েছে পাইন আর ঝাউ এর সারি
এক ফাঁকা বাঁকে এসে গাড়িটা থামালাম
পাহাড়ের ঢালে পাইনের বনে নেমে
কিছুক্ষন দাঁড়িয়ে প্রকৃতিকে অবলোকন করে নিচ্ছি।
সহসা পাহাড়টা আমাকে বলছে
কি গো কেমন বোধ হচ্ছে
তোমার গায়ে একটি কীট পড়লে যেমন দেখ তোমরা
তোমাকে সেই রকম লাগছে আমার।
তোমরা এত খর্বাকৃতি কেন?
তবে এখানে একটু পার্থক্য আছে
তোমার গায়ের পোকাটাকে তুমি দু'আঙুলে টিপে মেরে ফেলে
তারপর ঝেড়ে ফেলে দাও।
তোমাদের আকৃতির মতো তোমাদের মনটাও ছোট
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem