সূর্য গাছকে টেনে যতই লম্বা করুক Poem by Madhabi Banerjee

সূর্য গাছকে টেনে যতই লম্বা করুক

Rating: 5.0

এখন দেশের ছেলে মেয়েদের মাটির প্রতি দেশের প্রতি টান নেই
একটু লেখাপড়া শিখল তো অমনি বিলেতে পাড়ি দিল।
গাছের মতো হতে হয়
গাছ কখনো মাটিকে ছাড়ে না
সূর্য গাছের চুল টেনে উপরে উঠাতে চায় গাছকে
গাছ কিছুতেই উপরে উঠতে চায় না।
মাটি আঁকড়ে থাকবে, চারিদিকে হাত পা ছুড়বে
এমন মোচর দেবে পেঁচিয়ে পেঁচিয়ে ঝুরি বার করবে জটার মতো
গাছ কিছুতেই পড়াশুনা করবে না স্কুলে যাবে না
যতই সূর্য টেনে লম্বা করুকগাছকে
ততই গাছেশিকড় মাটির গভীরে আঁকড়ে ধরে থাকবে ।

Tuesday, November 27, 2018
Topic(s) of this poem: tree
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success