শূন্যস্থান
মাধবী বন্দ্যোপাধ্যায়
বিজ্ঞানে বলে শূন্যস্থান বলে নাকি কোনো কথাই হয় না
এ বিষয়ে বিশেষ পরীক্ষা করেছেন টরিশেলী
কিশোর বেলায় স্কুলের পরীক্ষাগারে
টরিশেলীর শূন্যস্থান পরীক্ষা করে
এক উন্মাদনায় কাটিয়েছিলাম কয়েকটা দিন
আর নিজেকে বেশ বৈজ্ঞানিক বৈজ্ঞানিক ভাবত শুরু করেছিলাম
আমার এরকম ভাব দেখে দাদা টিপ্পুনিও কেটেছে
নীরবে হজমও করতে হয়ছিল সে টিপ্পুনি।
বয়স বাড়ার সাথে সাথে ‘শূন্য' শব্দটি
আমার ভাবনায় স্থান করে নিয়েছে
এই মাটির ওপরে এক নীল আকাশ -মহাশূন্য
সে শূন্যের প্রসারতা কল্পনাও করতে পারিনা আমি
কিন্তু যে শূন্যকে আমি কল্পনা করতে পারি
অনভবে আনতে পারি
তখন পাজরটা টন টন করে
তখন বুঝতে পারি শূন্যতা কি কিরকম!
কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দার্শনিক ব্যাখ্যায়
স্থির থাকতে পারিনা পূরণও হয় না
যখন দেখি আমার আশে পাশের মানুষরাতাদের জায়গা ছেড়ে,
শূন্য করে মিলিয়ে যায়অসীম শূন্যে।
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem