সময় Poem by Madhabi Banerjee

সময়

এ সময়টা নিজেকে নিয়ে ব্যস্ত থাকার সময়
আধুনিক জীবনযাত্রানগরমুখী
সকলের ছোটবাড়ি উঠোনের জায়গা নেই
একচিলতে বারান্দায় টবে গাছ লাগায়
টবে তো কোনো গাছ বড় হয় না
যদিও কোনো বড় গাছ লাগানো হয়
যেমন বট অশ্বথ্থ তবে সেগুলোকে বনসাই করা হয়
দৃশ্যত নয়নমুগ্ধকর
কিন্তু বনসাই তো আর ছায়া দিতে পারে না
দেহে মনে আরাম দিতে পারে না
বনসাইএ ছায়া নেই অক্সিজেন নেই
সংসারে বটবৃক্ষের মতো ঠাকুমা ঠাকুর্দা বৃদ্ধাশ্রমে
নুতন প্রজন্ম ছায়া পাবে কোথায়?
ঋদ্ধ হবে কেমন করে?

Monday, January 7, 2019
Topic(s) of this poem: time
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success