বরফের মূর্তিতে মেরুদন্ড থাকেনা Poem by Madhabi Banerjee

বরফের মূর্তিতে মেরুদন্ড থাকেনা

বরফের মূর্তিতে মেরুদন্ড থাকে না
মাধবী বন্দ্যোপাধ্যায়

আমি দেশের রাজা
তোমরা তোষামোদ কারীরা
আমাকে বেষ্টন করে থাক সর্বদা
এক শান্ত শীতল বরফের মূর্তি যেন
তোমাদের তোষামোদের তাপে
একটু করে গলে যাই
মাঝে মাঝে আমি
অস্তিত্বের সংকটে পড়ি।
কেননা বরফের তৈরী মূর্তিতে
মেরুদন্ড বলে কিছু থাকে না যে!

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success