ভগবান যিশু Poem by Madhabi Banerjee

ভগবান যিশু

Rating: 5.0

ভগবান যিশু
মাধবী বন্দ্যোপাধ্যায়


প্রভু যিশু
আমি যখন চার্চে যাই
তোমার ক্রুশবিদ্ধ ছবিটা দেখি
আমি বুঝতে চেষ্টা করি
তোমাকে ক্রুশবিদ্ধ করার সময়ে তোমার কতটা ব্যথা লেগেছে
আমার চোখের পাতা সিক্ত হয়ে যায়
আমিতো একটি স্বার্থপর মেয়ে
একটি অষুধযুক্ত সূঁচ ফোটানোতে আর্তনাদ করে উঠি
আমি আশ্চর্য্য হই অবাক হই
তোমার ক্ষমা করার ক্ষমতা দেখে
তোমার মহত্ব দেখে
তোমার দেহে গজাল বিদ্ধ করার সময়েও তুমি আর্তনাদ করনি
তুমি বলেছ ঈশ্বর এরা অবুঝ তুমি এদের ক্ষমা করে দিও
এরা জানে না এরা কি করছে'!
প্রভু তুমি জানতে ওরাও ঈশ্বরের সন্তান
আমি তোমার মহত্বকে শ্রদ্ধা করি
যে ক্রুশে তোমাকে বিদ্ধ করেছে
সেই ক্রশটি এক পবিত্র প্রতীক হয়ে বিরাজ করছে
তুমি প্রভুত্বে উপনীত হয়েছো
আমি নিজেকে পূন্যবান মনেকরি
কারণ যে পৃথিবীতে আমি আছি
সে পৃথিবীতে মহান যিশুওআছেন।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success