উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ- ২৮ Poem by Suresh C Chaudhury

উইলিয়াম সেক্সপীয়ারের কাব্যানুবাদ- ২৮

কেমন করে আমি ফিরে আসতে পারি খুশীমনে
যে বিশ্রামের সুযোগে বঞ্চিত?
দিনের যাতনা যখন রাতের দ্বারা লাঘব হয় না
দিন, কিন্তু রাতের দ্বারা এবং রাত দিনের দ্বারা নির্যাতিত?
এবং প্রত্যেকে, যদিও একের রাজ্যে অন্যটি শত্রু
ঐক্যবদ্ধ হয়ে করমর্দনে পীড়িতই করে,
একটি শ্রমের দ্বারা, অন্যটি অভিযোগ করে-
যতদূর আমি শ্রম করি, তোমা হতে তথাপি দূরবর্তী হই অধিকতর,
আমি দিনকে বলি তোষামোদে তাকে উজ্জ্বল বলে,
এবং তাকে মধুরও বলি যখন মেঘেরাও আকাশ কালো করে যায় ছেয়ে
এভাবে আমি তুষ্ট করি মধুরূপী যামিনীকে;
যখন উজ্জ্বল তারকারা ফোটে না, তুমি সোনা দিয়ে মোড়ে দাও নিশিটি
কিন্তু দিনে প্রতিনিয়ত একটানা শোক বাড়ে যে পরিমাণ
আর রাতে আঁধারেও মনে হয়, শোকের শক্তি অধিকতর বলীয়ান ।

***

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success