প্রতারণা Poem by Madhabi Banerjee

প্রতারণা

Rating: 5.0

সেদিন তোমরা আমার নায্য পাওনাটা দাওনি
বঞ্চিত করেছ আমাকে।
ভেবেছিলে আমি কিছু বুঝিনি
আমার ভদ্রতাকে ভেবেছিলে আমার অজ্ঞতা
কিন্তু আমি সব বুঝেছিলাম
ওই টাকা ছাড়াই আমার দিন চলে গেছে
এখনো চলে যায়
এখন ওই মূল্যের শতগুন আমি দান করি
তবু কাঁটার মতো বিঁধে আছে
তোমাদের বঞ্চনা
তোমাদের অনায্য কাজটি
ফলে তোমাদের প্রতি শ্রদ্ধা, না একটুও অবশিষ্ট নেই আর।

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success