আমাকে ওয়াঘা বর্ডারে যেতে হবে
মজিদের সাথে দেখা করবো
মজিদ তো এদিকের সৈনিক
ওকে জিজ্ঞাসা করবো
কমান্ডার কুলবন্ত সিং কি সব বন্দোবস্ত করতে পেরেছে?
যখন দেশ ভাগ হয়নিকুলবন্ত সিং এর বিজি আর মুস্তাকের আম্মি
দুজনে প্রতিবেশী ছিল, বান্ধবী ছিল।
কুলবন্ত সিং আর মুস্তাক সহপাঠী বন্ধু
দেশ ভাগ হওয়ার কুড়ি বছরের মধ্যে ওদের পরস্পরে আর দেখা হয়নি।
দেশ ভাগ হয়ে মুস্তাক পাকিস্তানের সৈনিক
আর কুলবন্ত সিং ভারতের।
মজিদ মুস্তাকের জামাই
মজিদ বলেছে মুস্তাকের আম্মি নাকি এখনও কুলবন্তের বিজির কথা বলে।
কুলবন্তের বিজিও তো কথায় কথায় বলে
মুস্তাকের আম্মি তো এই করতো, মুস্তাকের আম্মি এই বলতো
বড় সাধ ছিল দুই বান্ধবীতে মিলে
আজমীরে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাবার
সে বন্দোবস্ত কি করা হয়েছে?
দুই বিধর্মী বৃদ্ধার এই শেষ বয়সে
দেশভাগের কুড়ি বছর পড়ে এই একটাই আশা।
দুজনে মিলে খাজা মইনুদ্দির চিস্তির দরগায় যাবে।
কুলবন্ত সিং কি সে বন্দোবস্ত করেছে?
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
Going to Wagah Bordee and meeting a soldier is quiet important and interesting. Together they will go to Chisti Dargah of Khwaja Mainuddin. This poem is very brilliantly penned. Thank you very much madam for sharing this.10