●
.
কোন একাকীত্বে
অর্থহীনতা খুঁজতে হবে
যখন অর্থময় সেটা
এবং কোন নৈঃসঙ্গ্যকে
অন্ধ হতে হবে দিনের পরিপূর্ণ আলোর ভেতরেও, —
আর হতে হবে বধির, কোন নৈঃসঙ্গ্য,
সংগীতের ক্ষতের মধে বিদ্যমান
কিন্তু বুঝতে হবে না
যখন কোনও অর্থ নেই তার,
এবং অন্ধ হতে হবে রাত্রির মধ্যযামে,
এবং বধির হতে হবে যখন পূর্ণতা পেলো নৈঃশব্দ্য, —
ওহ, একাকীত্বের ভেতরের একাকীত্ব!
.
●
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* নিকিতা স্তানেস্কু (৩১ মার্চ ১৯৩৩ - ১৩ ডিসেম্বর ১৯৮৩) : রোমানিয়ান কবি ও প্রাবন্ধিক। জন্ম প্রাওভার প্লোয়েস্তিতে; মৃত্যুবরণ করেছেন বুখারেস্তে।
.
* #NichitaStănescuPoems
.
Valo lagolo kobita.....aro emon chai