.
●
.
যে দিকেই তাকাই
যে পথেই নিবদ্ধ করি দৃষ্টি
প্রত্যেক কিছুই এত আলাদা
প্রতিটি দৃশ্যই এত পরিষ্কার
জানালা থেকে তাকাচ্ছি
নিচের বাগানটির দিকে
মর্চেধরা বাদামি পাতায় পাতায়
মাটিতে সৃজিত হচ্ছে গালিচা
ক্ষুদে পাখিসব আর গানের পাখিরা
যারা এত আনন্দ দিয়েছে আমাদেরকে
সেই পালকীয় বন্ধুদের কথা না ভুলে
গাছে গাছে রেখে আসি খাবার
নানাবর্ণের ফিঞ্চ
খাচ্ছে আর ঘুরাচ্ছে ফিরাচ্ছে দেহ
লালসা নিয়ে ছোটাছুটি করার বদলে
দোয়েলগুলো হয়ে উঠছে সহনশীল ঝিনুক
উজ্জ্বল লাল-বুক রবিনগুলো
লাফিয়ে লাফিয়ে হাঁটছে দুয়ারে
ব্ল্যাকবার্ড গাইছে এবং এক বেমানান হুলো
বিনামূল্যে আয়োজন করছে একটা প্রদর্শনীর
.
●
.
.
#বাঙলায়ন: #রহমানহেনরী; #Bengalized by #RahmanHenry
.
* ড্যানিয়েল বার্নার্ড কেলার (১১ ফেব্রুয়ারি ১৯৪৬-) : আইরিশ কবি। জন্ম আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় শহর কর্কে (এটি সে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর) । বর্তমানে অবসর জীবন যাপন করছেন। ১৯৬৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ কেলারের ২ পুত্র ২ কন্যা এবং ৯ নাতনি ও ১ নাতি রয়েছে।
.
*
.
* #DanielBernardKelleherPoems
.
it's a thrilling feelings- ক্ষুদে পাখিসব আর গানের পাখিরা যারা এত আনন্দ দিয়েছে আমাদেরকে সেই পালকীয় বন্ধুদের কথা না ভুলে গাছে গাছে রেখে আসি খাবার/// beautiful translation